ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

গণঅভ্যুত্থানে আহত ইমরানের খোঁজ নিলেন তারেক রহমান, দীর্ঘমেয়াদি চিকিৎসার আশ্বাস

reporter

প্রকাশিত: ১০:৫৪:২৪অপরাহ্ন , ২৫ মার্চ ২০২৫

আপডেট: ১০:৫৪:২৪অপরাহ্ন , ২৫ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণঅভ্যুত্থানে আহত ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইমরানের খোঁজ নিয়েছেন। গত বছরের ১৯ জুলাই রাজধানীর পল্টনে জুলাই আন্দোলনের সময় ইমরান গুলিবিদ্ধ হন। এরপর থেকে তিনি শ্যামলীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের মাধ্যমে তারেক রহমান ইমরানের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি ইমরানের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবর নেন এবং ঘটনার বিস্তারিত জানতে চান।

তারেক রহমান ইমরানের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরাও ইমরানের দ্রুত সুস্থতা কামনা করেন।

তারেক রহমান বলেন, ইমরানের চিকিৎসা ও অপারেশন প্রক্রিয়া সম্পন্ন হতে দুই বছর লাগতে পারে। তিনি জানান, বিএনপি পরিবার যতদিন প্রয়োজন ততদিন ইমরানের পাশে থাকবে।

এসময় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক রাহাত হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি পিয়াল হাসান ও সদস্য সচিব মিল্লাদ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

reporter