ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

ফ্যাসিবাদ তাড়ানো মুসিবত আনার জন্য নয়: হাসনাত আব্দুল্লাহ

reporter

প্রকাশিত: ১০:৫৯:১০অপরাহ্ন , ০৮ মার্চ ২০২৫

আপডেট: ১০:৫৯:১০অপরাহ্ন , ০৮ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদ তাড়ানোর আন্দোলন নতুন করে মুসিবত আনার জন্য হয়নি। কোনো কোনো রাজনৈতিক দল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, যা জনগণ কখনো মেনে নেবে না। শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সাংবাদিকদের সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘জুলাই-আগস্টের অভ্যুত্থানে সাংবাদিকরা যে সাহসী ভূমিকা রেখেছেন, তা অতুলনীয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিল, কিন্তু এখন সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন। মানুষের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিচ্ছেন। আমি আশা করব, গণমাধ্যমে এই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘দেশ সংস্কারের কাজ এখনো চলমান। আমরা গণতান্ত্রিক উত্তরণের দিকে এগোচ্ছি। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যেন কোনো পেশিশক্তি বা রাজনৈতিক শক্তির কাছে মাথা নত না করেন। নাগরিক পার্টির বার্তা বস্তুনিষ্ঠভাবে মানুষের কাছে পৌঁছে দেবেন, এটি আমরা গণমাধ্যম থেকে প্রত্যাশা করি।’

আইনশৃঙ্খলা বাহিনীর বর্তমান কার্যক্রম নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘৫ আগস্টের আগে আওয়ামী লীগ পুলিশ বাহিনীকে রাজনৈতিক স্বার্থ হাসিলের কাজে ব্যবহার করত। আমি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বলতে চাই, আপনারা যদি মনে করেন আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ ফিরে আসবে, তাহলে ভুল করবেন। জনগণ এখন সেই পুরনো মডেলের পুলিশিং চায় না। আপনাদের জনগণের চাহিদা অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।’

দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন দৈনিক সমকালের কুমিল্লা জেলা প্রতিনিধি মো. কামাল উদ্দিন, দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো প্রধান মো. আবুল খায়ের, সমকালের দেবিদ্বার প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মো. ফখরুল ইসলাম সাগর, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সাইফুদ্দিন রনি, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. ফারুক হোসেন জনি প্রমুখ। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজী নাছির, ছাত্র প্রতিনিধি সাজেদুল রাশেদ রাফসান, খাইরুজ্জামান সবুজ, রাকিবুল ইসলাম হৃদয়, মাহমুদুল হাসান, তানভীর হাসান তুষার এবং এনসিপির প্রতিনিধি শামীম কাউছারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের পাশাপাশি গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা উঠে এসেছে। তিনি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান

reporter