ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

ফখরুলের শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য: ‘রং হেডেড পারসন’ ছাড়া কেউ প্রধানমন্ত্রী দাবি করতে পারে না

reporter

প্রকাশিত: ০২:০৩:৪৪অপরাহ্ন , ০৮ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০২:০৩:৪৪অপরাহ্ন , ০৮ ডিসেম্বর ২০২৪

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “রং হেডেড পারসন” ছাড়া কেউ নিজেকে প্রধানমন্ত্রী দাবি করতে পারে না। তিনি অভিযোগ করেন যে, বাংলাদেশের প্রধান বিচারপতি শেখ হাসিনাকে “রং হেডেড” বলেছেন বহুদিন আগে, এবং এমন ব্যক্তি ছাড়া কেউ প্রধানমন্ত্রী হতে পারে না। ফখরুল তার এই মন্তব্যটি ৭ ডিসেম্বর, শনিবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়, বিলেতের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় করেন।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার দলীয় সদস্যরা কোন অবস্থায় আছেন তা না ভেবে তিনি পালিয়ে গেছেন। অন্যদিকে, বিএনপি নেত্রীকে বহুবার দেশ ছাড়তে বলা হলেও তিনি দেশ ত্যাগ করেননি এবং বলেছেন, “এটাই আমার ঠিকানা।” তিনি আবারও বলেন, “রং হেডেড” ছাড়া কেউ প্রধানমন্ত্রী দাবি করতে পারে না।

ফখরুল আরও উল্লেখ করেন, “আমাদের ৬০ লাখ মানুষ বিরুদ্ধে মামলা হয়েছে। ২০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। এমন এক ফ্যাসিস্ট পরিস্থিতির মধ্যে আমরা সংগ্রাম করেছি। কোনো বছর ছিল না যে আমরা জেলে যাইনি। তখন পুলিশ এবং আদালতের মধ্যে ছিল এক প্রতিযোগিতা, কত কষ্ট দিতে পারে বিএনপিকে।”

বিএনপির মহাসচিব আরও বলেন, গত ১৫ বছরে বিএনপির অনেক ক্ষতি হয়েছে। তিনি বলেন, “আমরা কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেশ গড়তে চেষ্টা করছিলাম, কিন্তু সেটি ধ্বংস হয়ে গেছে।” তিনি উল্লেখ করেন, মিডিয়া নিয়ন্ত্রণ, সাইবার সিকিউরিটি অ্যাক্ট চালু করা এবং চাটুকারিতার রেওয়াজ চালু করার ফলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “তখন কিছু মিডিয়া গোষ্ঠীকে প্রমোট করার চেষ্টা করা হতো।”

ফখরুল বলেন, "আমরা দেশের বিরুদ্ধে অপতথ্য রোধে বিভিন্ন সময়ে বিবৃতি দিয়েছি, আপনাদেরও দায়িত্ব রয়েছে, প্রবাসে বসে সঠিক তথ্য তুলে ধরার মাধ্যমে দায়িত্ব পালন করা।" তিনি আরও জানান, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিদেশিদের ওপর নির্ভর করা যাবে না, এটি দেশের জনগণের কাজ। তিনি বলেন, “আমরা কূটনৈতিকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি।”

এছাড়া, এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, “বিএনপির সঙ্গে কোনো রাষ্ট্রীয় বাহিনীর সমস্যা হয়নি, তবে যারা তারেক রহমানকে নির্যাতন করেছে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।”

বিএনপির মহাসচিব বলেন, “বিএনপি একটি রাজনৈতিক দল, যা জনগণের রায় নিয়ে দুইবার ক্ষমতায় এসেছে। আবারও ইনশাআল্লাহ ক্ষমতায় যাবে।” তিনি আরও বলেন, “দল যখন মনে করবে তখন তারেক রহমান দেশে ফিরবেন। তার আরও কিছু আইনি জটিলতা রয়েছে, সেগুলো নিষ্পত্তি হলে তিনি দেশে ফিরবেন।”

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, গত ১৭ বছরে প্রবাসীদের অনেক জায়গা-জমি দখল করেছে ফ্যাসিস্ট হাসিনার লোকেরা। তিনি জানান, প্রবাসীরা তাদের জায়গা-জমি ফেরত চায় এবং বিএনপি তাদের মূল্যায়ন করবে।

এ সভায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

reporter