ঢাকা,  রবিবার
১৫ মার্চ ২০২৬ , ১১:২৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা

reporter

প্রকাশিত: ১২:২৩:৪৯অপরাহ্ন , ২৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:২৩:৪৯অপরাহ্ন , ২৮ ডিসেম্বর ২০২৫

ঢাকা ৯ আসনের প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহের পর গত ২৫ ডিসেম্বর এই ছবি ফেসবুকে দেন তাসনিম জারা

ছবি: ঢাকা ৯ আসনের প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহের পর গত ২৫ ডিসেম্বর এই ছবি ফেসবুকে দেন তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় তিনি জানান, কোনো রাজনৈতিক দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, বরং স্বতন্ত্র পরিচয়েই তিনি নির্বাচনে থাকবেন। একই সঙ্গে তিনি দলীয় নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এর আগে এনসিপি ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকা) আসনে তাসনিম জারাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেছিল। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির সম্ভাব্য নির্বাচনী সমঝোতা নিয়ে দলের ভেতরে মতবিরোধ তৈরি হলে পরিস্থিতির পরিবর্তন ঘটে।

স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত ব্যাখ্যা করে তাসনিম জারা বলেন, তাঁর লক্ষ্য ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে জনগণের সেবা করা। কিন্তু বর্তমান বাস্তবতায় তিনি কোনো দল বা জোটের ব্যানারে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরিস্থিতি যাই হোক না কেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার অঙ্গীকার থেকে তিনি সরে আসবেন না বলেও জানান তিনি।

তিনি উল্লেখ করেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ঢাকা-৯ আসনের নির্দিষ্ট সংখ্যক ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে। এ কাজে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য আগে সংগৃহীত অর্থের বিষয়ে তিনি জানান, কেউ চাইলে অর্থ ফেরত পাবেন এবং সে জন্য প্রয়োজনীয় প্রক্রিয়াও জানানো হবে।

চিকিৎসক হিসেবে পরিচিত তাসনিম জারা স্বাস্থ্যসচেতনতা বিষয়ক কর্মকাণ্ডের মাধ্যমে পরিচিতি লাভ করেন এবং পরবর্তীতে নতুন ধারার রাজনীতিতে যুক্ত হন।

reporter