ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর শুরু ১৪ সেপ্টেম্বর, স্কোয়াডে মুশফিক ও রিয়াদ

reporter

প্রকাশিত: ০৭:৫১:৪২অপরাহ্ন , ১১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৭:৫১:৪২অপরাহ্ন , ১১ সেপ্টেম্বর ২০২৫

-সংগৃহীত ছবি

ছবি: -সংগৃহীত ছবি

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি ফরম্যাটের দ্বিতীয় আসর মাঠে গড়াচ্ছে আগামী ১৪ সেপ্টেম্বর। গতবারের মতো এবারও দেশের আটটি দল প্রতিযোগিতায় অংশ নেবে। দলগুলো হলো ঢাকা বিভাগ, ঢাকা মেট্রো, সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর, চট্টগ্রাম ও খুলনা বিভাগ। প্রতিটি দলের পূর্ণাঙ্গ স্কোয়াড ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। এশিয়া কাপে থাকা জাতীয় দলের ক্রিকেটারদের রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। তারা টুর্নামেন্ট শেষে বিশ্রাম নিয়ে সরাসরি ঘরোয়া এই আসরে যোগ দেবেন।

ঢাকা বিভাগের স্কোয়াডে রয়েছেন রনি তালুকদার, জিসান আলম, আব্দুল মজিদ, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম, তাইবুর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, রায়ান রাফসান রহমান, সুমন খান, রিপন মণ্ডল, আনামুল হক, নাজমুল ইসলাম অপু ও সালাহউদ্দিন সাকিল। স্ট্যান্ডবাই তালিকায় আছেন ফয়সাল আহমেদ রায়ান, আশিকুর রহমান শিবলি, মেহেদী হাসান সোহাগ, নিলয় মাহমুদ, তৌফিক আহমেদ ও সাইফ হাসান।

ঢাকা মেট্রোর দলে থাকছেন নাইম শেখ, মাহফিজুল ইসলাম রবিন, আনিসুল ইসলাম ইমন, সাদমান ইসলাম, মার্শাল আইয়ুব, মাহমুদউল্লাহ রিয়াদ, শামসুর রহমান শুভ, গাজী তাহজিবুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, রাকিবুল হাসান, আরিফ আহমেদ, মাহমুদুল হাসান, আবু হায়দার রনি, মারুফ মৃধা ও শহিদুল ইসলাম। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আরাফাত সানি, আল আমিন জুনিয়র, আইচ মোল্লা, সালাউদ্দিন সৌরভ, নুহায়েল সানদিদ ও তাসকিন আহমেদকে।

সিলেট বিভাগের দলে জায়গা পেয়েছেন জাকির হাসান, মিজানুর রহমান সায়েম, অমিত হাসান, মুশফিকুর রহিম, আসাদুল্লা আল গালিব, তৌহিদুল ফেরদৌস জাভেদ, মুবিন আহমেদ দিশান, রাহাতুল ফেরদৌস জাভেদ, নাবিল সামাদ, নাইম হোসেন সাকিব, আবু জায়েদ রাহি, শাহানুর রহমান, ইবাদত হোসেন, রেজাউর রহমান রাজা ও সৈয়দ খালেদ আহমেদ। স্ট্যান্ডবাই আছেন তৌফিক খান তুষার, মাজহারুল ইসলাম মাজেদ, আশরাফুল হাসান রিহাদ, ওয়াসিফ আকবর, মহিউদ্দিন তারেক, তানজিম হাসান সাকিব, জাকের আলী অনিক ও নাসুম আহমেদ।

বরিশাল বিভাগের স্কোয়াডে থাকছেন ইফতেখার হোসেন ইফতি, রাফসান আল মাহমুদ, জাহিদুজ্জামান খান সাগর, ফজলে মাহমুদ রাব্বি, সালমান হোসেন ইমন, মইন খান, শামসুল ইসলাম অনিক, সোহাগ গাজী, শেখ অন্তর, তানভীর ইসলাম, ইয়াসিন আরাফাত মিশু, জিহাদুল হক জিহাদ, রুয়েল মিয়া, মইনুল ইসলাম ও মেহেদী হাসান। স্ট্যান্ডবাই হিসেবে আছেন সাইফুল ইসলাম মহিন, ইসলামুল আহসান আবির, মোহাম্মদ মানিক ও হাফিজুর রহমান।

রংপুর বিভাগের হয়ে খেলবেন অনিক সরকার শাতু, মীম মোসাদ্দেক, তানভীর হায়দার খান, আকবর আলী, আব্দুল্লাহ আল মামুন, নাসির হোসেন, নাঈম ইসলাম, জাহিদ জাভেদ, মুশফিক হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আব্দুল গাফফার সাকলাইন, আবু হাসিম, আনামুল হক আনাম, আলাউদ্দিন বাবু ও রাফিউজ্জামান রাফি। স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে লিয়ন ইসলাম, আরিফ রেজা, ইকবাল হোসেন, নজরুল ইসলাম মুন্না, রবিউল হক, লিটন দাস, রিশাদ হোসেন ও শরিফুল ইসলামকে।

রাজশাহী বিভাগের স্কোয়াডে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, সাব্বির রহমান, মেহরব হোসেন অহিন, প্রীতম কুমার, শাখির হোসেন শুভ্র, গোলাম কিবরিয়া শাকিল, ওয়াসি সিদ্দিকী, তাইজুল ইসলাম, নিহাদুজ্জামান, মোহর শেখ অন্তর, আসাদুজ্জামান পায়েল, শফিকুল ইসলাম ও নাহিদ রানা। স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন রহিম আহমেদ, সুজন হাওলাদার, নাঈম ইসলাম, মিজানুর রহমান, সানজামুল ইসলাম, তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়।

চট্টগ্রাম বিভাগের দলে থাকছেন সাদিকুর রহমান, মাহমুদুল হাসান জয়, সৈকত আলী, মমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরি, ইরফান শুক্কুর, নাঈম হাসান, হাসান মুরাদ, আশরাফুল হাসান রোহান, হাসান মাহমুদ, আহমেদ শরিফ, মেহেদী হাসান রানা, ফাহাদ হোসেন ও রুবেল। স্ট্যান্ডবাই তালিকায় আছেন জিল্লুর রহমান বিজয়, ইরফান হোসেন, শামীম মিয়া, মেহেদী হাসান ও কফিল উদ্দিন।

খুলনা বিভাগের হয়ে খেলবেন সৌম্য সরকার, এনামুল হক বিজয়, ইমরানুজ্জামান, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, টিপু সুলতান, মেহেদী হাসান মিরাজ, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, শেখ পারভেজ জীবন, মৃত্যুঞ্জয় চৌধুরি, অভিষেক দাস, জায়েদ উল্লাহ, আব্দুল হালিম ও ইয়াসিন মুনতাসির। স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন শাহরিয়ার সাকিব, মাসুম খান টুটুল, অমিত মজুমদার, রবিউল ইসলাম রবি, তানভীর হোসেন, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান ও শেখ মেহেদী। 

reporter