ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

একসঙ্গে গণপরিষদ ও সংসদ নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থান স্পষ্ট, সালাহ উদ্দিন আহমদ বললেন, "জাতীয় ঐক্য সম্ভব নয়"

reporter

প্রকাশিত: ১০:৫১:৩৩অপরাহ্ন , ০৮ মার্চ ২০২৫

আপডেট: ১০:৫১:৩৩অপরাহ্ন , ০৮ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের একসঙ্গে গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, "এ বিষয়ে কোনো জাতীয় ঐক্য সম্ভব নয়। সংসদ নির্বাচনই আমাদের অগ্রাধিকার।" শনিবার রাজধানীর পুরানা পল্টনে খেলাফত মজলিসের ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম গত বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, "গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে।" এ প্রসঙ্গে সালাহ উদ্দিন আহমদ বলেন, "রাজনীতির একটি অভিধান আছে, যেখানে একসঙ্গে গণপরিষদ ও সংসদ নির্বাচনের মতো কোনো শব্দ নেই। গণপরিষদ শুধু সংবিধান প্রণয়নের জন্য, আর সংসদের এখতিয়ার সংবিধান সংশোধন করা।"

ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, "ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বিজয়ের পর এখন অনেকেই ফ্যাসিস্ট সরকারের প্রতি আনুকূল্য দেখাচ্ছেন। ইসলামি দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"

এছাড়াও ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন এবং ইসলামি ঐক্য ও রাষ্ট্র সংস্কারের বিষয়ে গুরুত্বারোপ করেন।

reporter