ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি)

reporter

প্রকাশিত: ১১:২২:৪৭অপরাহ্ন , ০১ ফেব্রুয়ারী ২০২৬

আপডেট: ১১:২২:৪৭অপরাহ্ন , ০১ ফেব্রুয়ারী ২০২৬

বাংলার বার্তার নিজস্ব ক্যামেরায় ধারণকৃত

ছবি: বাংলার বার্তার নিজস্ব ক্যামেরায় ধারণকৃত

পাবনা–৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের পক্ষে ভোট প্রার্থনা ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সাম্প্রতিক সময়ে পাবনা–৩ আসনের বিভিন্ন এলাকায় এ প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রচারণাকালে মো. মোস্তাফিজুর রহমান বলেন, কৃষিবিদ হাসান জাফির তুহিন একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী। এলাকার কৃষি, শিক্ষা ও কর্মসংস্থানের উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় স্থানীয় ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রচারণায় অংশ নেওয়া সাধারণ মানুষ প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী পরিবেশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
দিনব্যাপী এই প্রচারণা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
রিপোর্টার- মাহামুদুল হাসান শাওন

reporter