ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে যাচ্ছেন তারেক রহমান

reporter

প্রকাশিত: ১২:১৭:০৪অপরাহ্ন , ২৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:১৭:০৪অপরাহ্ন , ২৮ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

ছবি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ লক্ষ্যে তাঁর মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

রোববার সকালে ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

গুলশান, বনানী ও বারিধারাসহ রাজধানীর অভিজাত এলাকাগুলো নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এই আসনে এর আগে বিএনপির জোটসঙ্গী দলের একজন শীর্ষ নেতার প্রার্থী হওয়ার কথা শোনা গেলেও, তারেক রহমানের প্রার্থিতার সিদ্ধান্তের পর তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

দলীয় সূত্র জানায়, শনিবার তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন করেন। পরে দলের জ্যেষ্ঠ নেতাদের অনুরোধে তিনি এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সম্মত হন।

এদিকে, তারেক রহমান বগুড়া-৬ সংসদীয় আসন থেকেও নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

reporter