ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৫:০৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ: আহত অন্তত ২০ জন

reporter

প্রকাশিত: ১০:৩৪:১২পূর্বাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৫

আপডেট: ১০:৩৪:১২পূর্বাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা, ২৭ জানুয়ারি — ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাংবাদিক ও পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাতেই ছেড়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক।

গতকাল রবিবার রাতে এই সংঘর্ষের ঘটনায় আহতরা একে একে ঢাকা মেডিকেলে পৌঁছান। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিপন চৌধুরী (২১), ইরফান (২০), আশরাফ (২০), মেহেদি (২৩), ফয়সাল আহমেদ (২২), সাদ (২২), হৃদয় (২৩), মাহিন (২২), ইসমাইল, ইমতিয়াজ (২০), উজ্জল (২৫), মিরাজ (২৩), আমানুল্লাহ (২২), হিমু (২৩), এবং সাব্বির হোসেন (২৪) রয়েছেন।

এছাড়া ঢাকা কলেজের শিক্ষার্থী ইব্রাহিম (২৩), রিশাদ (২৩), ও রাকিব (২৪) আহত হন। সাংবাদিকদের মধ্যে বাংলাদেশ টাইমসের তোফায়েল আহমেদ এবং পথচারী উজ্জল (৩২) আহতদের তালিকায় রয়েছেন।

ইন্সপেক্টর মো. ফারুক জানান, সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তিরা মধ্যরাত পর্যন্ত হাসপাতালে আসেন। তবে, অধিকাংশই গুরুতর আঘাতপ্রাপ্ত হননি এবং জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েই ফিরে গেছেন।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয় রবিবার সন্ধ্যায়। প্রো-ভিসির সঙ্গে আলোচনার সময় উত্তেজনার এক পর্যায়ে এটি সহিংস আকার ধারণ করে। আহতদের মধ্যে কেউ গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি থাকেনি বলে জানা গেছে।

reporter