ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

'দেশের সব রাজনৈতিক হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনা': মেজর হাফিজ

reporter

প্রকাশিত: ১১:১৪:৪৮অপরাহ্ন , ১২ মার্চ ২০২৫

আপডেট: ১১:১৪:৪৮অপরাহ্ন , ১২ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, দেশের সব রাজনৈতিক হত্যাকাণ্ডের নির্দেশদাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১২ মার্চ) বিকেলে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, "অনেকেই নির্বাচনের কথা বলে। অথচ নির্বাচনের কোনো খবর নেই। তবে বিএনপির পক্ষে থেকে দাবি, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। কিন্তু বর্তমান সরকার নির্বাচন দিতে চায় না। ড. ইউনূস ভালো মানুষ হলেও তার উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের কোনো যোগ্যতা নেই। তারা অধিকাংশই নিজেদের মন্ত্রণালয় চালাতে ব্যর্থ।"

তিনি আরও বলেন, "শেখ হাসিনা ও তার পরিবার দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। বাংলাদেশে যত রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে সবগুলোর নির্দেশদাতাও ছিলেন শেখ হাসিনা। আওয়ামী লীগের আমলে দেশের হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে। এই সন্ত্রাসী আওয়ামী লীগকে উচিত শিক্ষা দেওয়া হবে। সমাজ থেকে এসব দুর্বৃত্তদের যেকোনো মূল্যে নির্মূল করতেই হবে।"

লালমোহন পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টুর সভাপতিত্বে এ সময় ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম-আহ্বায়ক হারুন অর রশীদ ট্রুমেন, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, হুমায়ুন কবীর সোপান, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মেজর হাফিজের এই বক্তব্যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা উঠে এসেছে। তিনি বিএনপির পক্ষ থেকে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন এবং সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগ তোলেন।

reporter