ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:২৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান বাবরের

reporter

প্রকাশিত: ০৭:৪১:৪০অপরাহ্ন , ২৩ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৭:৪১:৪০অপরাহ্ন , ২৩ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, যা মোকাবিলা করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোণার মোক্তারপাড়া খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনায় তিনি এ কথা বলেন।

১৭ বছর কারাভোগের পর নিজ জন্মস্থান নেত্রকোণায় ফিরে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন তিনি।

বাবর বলেন, বিগত সরকার তাকে তিনটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড দিয়েছিল, তবে মহান আল্লাহর রহমতে এবং জনগণের ভালোবাসায় তিনি মুক্তি পেয়েছেন।

তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত। গত ১৫ বছর ধরে জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। দেশের প্রকৃত মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে এবং গণতন্ত্রকে তার যথাযথ অবস্থানে পুনর্বহাল করতে হবে।

বাবর বলেন, মানুষ যেন স্বাধীনভাবে চিন্তা করতে পারে, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং দেশের নেতৃত্ব নির্বাচনের সিদ্ধান্ত নিতে পারে, সে পরিবেশ সৃষ্টি করা জরুরি।

নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় গণসংবর্ধনায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

reporter