ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট

reporter

প্রকাশিত: ১২:২১:০৭অপরাহ্ন , ০৯ নভেম্বর ২০২৪

আপডেট: ১২:২১:০৭অপরাহ্ন , ০৯ নভেম্বর ২০২৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা

ছবি: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা

টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতন আদায়ে রাস্তায়, পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে

বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকদের এই বিক্ষোভে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ঢাকা, ময়মনসিংহ এবং টাঙ্গাইলের দিকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকরা জানান, টি অ্যান্ড জেড গ্রুপের ছয়টি কারখানার সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন বকেয়া রয়েছে। বারবার দাবি করা সত্ত্বেও কর্তৃপক্ষ বেতন পরিশোধে ব্যর্থ হওয়ায় শ্রমিকদের এই প্রতিবাদে নামতে হয়েছে। এর আগে গত মঙ্গলবারও তারা বিক্ষোভ করেন এবং মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের শান্ত রাখার চেষ্টা করছে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে শ্রমিকদের বেতন পরিশোধ সংক্রান্ত সমস্যার সমাধানে কাজ চলছে।

reporter