ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

বকেয়া বেতন ও ১২ দফা দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

reporter

প্রকাশিত: ০৩:৩৯:১৩অপরাহ্ন , ২১ নভেম্বর ২০২৪

আপডেট: ০৩:৩৯:১৩অপরাহ্ন , ২১ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

গাজীপুরের চন্দ্রা-নবীনগর মহাসড়কে আবারো শ্রমিকদের বিক্ষোভে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো গ্রুপের শ্রমিক এবং ১২ দফা দাবিতে হামিম গ্রুপের দ্যাটস ইট নিট লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন।বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় ৪০ হাজার শ্রমিক অক্টোবর মাসের বেতন বকেয়া থাকায় ষষ্ঠ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সকাল ৯টা থেকে চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়ে তারা সড়ক অবরোধ করেন। শ্রমিকরা জানিয়েছেন, বকেয়া বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।


অন্যদিকে, জিরানী এলাকার দ্যাটস ইট নিট লিমিটেড কারখানার শ্রমিকরা ১২ দফা দাবিতে গত বুধবার থেকে আন্দোলন শুরু করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে তারা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

এই অবরোধের কারণে চন্দ্রা-নবীনগর মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। শিল্প পুলিশ, থানা-পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানিয়েছেন, শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে যেন তারা সড়ক থেকে সরে যান এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

শ্রমিকরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে, যার ফলে গাজীপুরসহ আশপাশের এলাকায় জনদুর্ভোগ বেড়েই চলেছে।

reporter