ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

বিপিএল ২০২৪ এর সূচি প্রকাশ, উদ্বোধনী ম্যাচ ৩০ ডিসেম্বর

reporter

প্রকাশিত: ০৭:৫৬:২০অপরাহ্ন , ১৩ নভেম্বর ২০২৪

আপডেট: ০৭:৫৬:২০অপরাহ্ন , ১৩ নভেম্বর ২০২৪

বিপিএল ২০২৪ এর সূচি প্রকাশ

ছবি: বিপিএল ২০২৪ এর সূচি প্রকাশ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের জন্য চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগেই প্লেয়ার ড্রাফট ও দল বণ্টন শেষ হয়েছে, আর আজ এক ভিডিও বার্তায় টুর্নামেন্টের সম্পূর্ণ সূচি প্রকাশ করেছে বিসিবি। এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচটি শুরু হবে ৩০ ডিসেম্বর।

প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল মুখোমুখি হবে দুর্বার রাজশাহীর। একই দিন মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। দিনের ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে এবং রাতের ম্যাচ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। তবে শুক্রবারের দিনের ম্যাচ শুরু হবে বিকেল ২টায় এবং রাতের ম্যাচ সন্ধ্যা ৭টায়।

সাত দলের এই বিপিএল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তিনটি ভেন্যুতে। টুর্নামেন্টের শুরু ঢাকায় হলেও, দলগুলো পরবর্তীতে সিলেটে এবং চট্টগ্রামে গিয়ে ম্যাচ খেলবে। প্রথম আটটি ম্যাচ মিরপুরে হবে, এরপর সিলেটে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং চট্টগ্রামেও সমানসংখ্যক ১২টি ম্যাচ হবে। ফাইনালসহ শেষের সব ম্যাচ আবার ঢাকায় অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের পর্দা নামবে ৭ ফেব্রুয়ারি।

reporter