ঢাকা,  মঙ্গলবার
৪ আগস্ট ২০২৬ , ০৪:৩৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

বিএনপির আহ্বান: ইফতারে বাহুল্য ত্যাগ করে অনাড়ম্বর আয়োজন

reporter

প্রকাশিত: ০৯:৪০:২৫অপরাহ্ন , ০৩ মার্চ ২০২৫

আপডেট: ০৯:৪০:২৫অপরাহ্ন , ০৩ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বিএনপি দলীয় নেতা-কর্মীদের বাহুল্য ত্যাগ করে অনাড়ম্বরভাবে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছে। আজ সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে দলের নেতাকর্মীদের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই রমজান মাসে দলের পক্ষ থেকে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের নিজেদের সামর্থ্য অনুযায়ী বাহুল্য ত্যাগ করে অনাড়ম্বরভাবে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করতে হবে। ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ)সহ সারা দেশে ওয়ার্ড পর্যায়ে মসজিদ কিংবা বাজার সংলগ্ন খোলা জায়গায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করতে হবে।

এছাড়া ইফতার ও দোয়া মাহফিলে উল্লেখযোগ্যসংখ্যক সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে। ব্যানারে শুধুমাত্র "ইফতার ও দোয়া মাহফিল" লেখা থাকবে। আগামী ২০ রমজানের মধ্যে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠান শেষ করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

এই নির্দেশনার মাধ্যমে বিএনপি রমজান মাসের পবিত্রতা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সাধারণ মানুষের সাথে একাত্ম হওয়ার বার্তা দিয়েছে।

reporter