ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান ছাত্র-জনতার

reporter

প্রকাশিত: ০৯:৩৭:৫৮অপরাহ্ন , ১০ মে ২০২৫

আপডেট: ০৯:৩৭:৫৮অপরাহ্ন , ১০ মে ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। শনিবার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে তারা সেখানে অবস্থান নেয়। এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ অন্তর্বর্তী সরকারকে এক ঘণ্টার আলটিমেটাম দেন আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার জন্য।

হাসনাত আব্দুল্লাহর ঘোষণার পরপরই ছাত্র-জনতা শাহবাগ মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে যাত্রা শুরু করে। পরে ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে তারা সেখানে বসে পড়ে এবং অবস্থান নেয়।

হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে তার কণ্ঠরোধের চেষ্টা করা হয়, তবুও আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। তিনি আরও বলেন, সময়মতো ঘোষণা না এলে ইন্টারকন্টিনেন্টাল থেকে বাংলামোটর পর্যন্ত দখলে নেওয়া হবে।

reporter