ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৫:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পদত্যাগ দাবি, হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল

reporter

প্রকাশিত: ০৮:৩৫:৫৮অপরাহ্ন , ১৪ নভেম্বর ২০২৪

আপডেট: ০৮:৩৫:৫৮অপরাহ্ন , ১৪ নভেম্বর ২০২৪

সংগৃহীত ছবি

ছবি: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পদত্যাগের দাবিতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও আইনজীবী অধিকার পরিষদের সদস্যরা বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে তারা এই বিক্ষোভ মিছিল করেন।

আইনজীবী অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেন, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সরকারি সুবিধা গ্রহণ করেও সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তারা প্রশ্ন তোলেন, কিভাবে সরকারি সুবিধাভোগী একজন কর্মকর্তা নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত দল গণঅধিকার পরিষদের বিরুদ্ধে পক্ষ নেন এবং অবৈধ রিট পিটিশনে অংশ নেন।

নুরুল হক নুর বলেন, “তাজুল তার ক্ষমতার অপব্যবহার করে নিজের স্বার্থে কাজ করে চলেছেন। তিনি দলছুটদের উসকে দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করিয়েছেন, যা গণঅধিকার পরিষদের সম্মান ক্ষুণ্ন করছে।” নুর আরও বলেন, তাজুল ইসলামের কর্মকাণ্ড তাকে বিতর্কিত করছে এবং সরকারকে নিয়েও সংশয় তৈরি করছে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, “সরকার যদি তাজুলকে দ্রুত অপসারণ না করে, তবে আইনজীবী অধিকার পরিষদ সারা দেশের আইনজীবী ও ছাত্র-জনতাকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তুলে তাকে পদত্যাগে বাধ্য করবে।”

reporter