ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

আগরতলায় ভিসা কার্যক্রম পুনরায় শুরু, প্রথম দিনেই জমা পড়ল ১২০ আবেদন

reporter

প্রকাশিত: ০৫:৫৮:৫৪অপরাহ্ন , ০৫ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৫:৫৮:৫৪অপরাহ্ন , ০৫ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ভারতের ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে আবারও ভিসা এবং কনস্যুলার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার থেকে কার্যক্রম চালু হওয়ার প্রথম দিনেই ১২০টি ভিসার আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন সহকারী হাইকমিশনের কর্মকর্তারা।

গত বছরের ২ ডিসেম্বর সহকারী হাইকমিশনের দপ্তরে একটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা হামলা চালানোর পর ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছিল। দীর্ঘদিন পর পুনরায় কার্যক্রম চালু হওয়ায় আবেদনকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বাংলাদেশের ভিসার জন্য আবেদন করতে আসা এক নারী জানান, তার বাবার বাড়ি বাংলাদেশে। ভিসা কার্যক্রম বন্ধ থাকায় তিনি সেখানে যেতে পারছিলেন না। এখন আবার ভিসা চালু হওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেছেন এবং শিগগিরই বাংলাদেশে যাওয়ার আশা করছেন।

এক তরুণী জানান, তার আত্মীয়রা বাংলাদেশে থাকেন এবং অনেকদিন ধরেই সেখানে যাওয়ার ইচ্ছে ছিল। আগেও একবার আবেদন করেছিলেন, তবে কিছু ত্রুটির কারণে ভিসা পাননি। কয়েক মাস ভিসা কার্যক্রম বন্ধ থাকার পর বুধবার তা চালু হওয়ায় তিনি প্রথম দিনেই আবেদন করেছেন।

সহকারী হাইকমিশন সূত্রে জানা গেছে, সপ্তাহের কাজের দিনগুলোতে ভারতীয় সময় সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে বারোটার মধ্যে ভিসার আবেদন জমা নেওয়া হবে। আবেদনকারীদের পাসপোর্টসহ ভিসা ফেরত দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত।

তবে ভিসা প্রক্রিয়া শেষ হতে ঠিক কতদিন সময় লাগবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি দূতাবাস কর্তৃপক্ষ।

reporter