ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

যুবদল নেতা তৌহিদুল ইসলামের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান

reporter

প্রকাশিত: ০৮:১৪:৫৮অপরাহ্ন , ০৩ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৮:১৪:৫৮অপরাহ্ন , ০৩ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

কুমিল্লা, সোমবার – কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের ইটাল্লা গ্রামে যৌথবাহিনীর হেফাজতে নিহত যুবদল নেতা তৌহিদুল ইসলামের পরিবারের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিহত তৌহিদুলের স্মরণে আয়োজিত এক সভায় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এ তথ্য জানিয়েছেন।

স্মরণসভায় বক্তৃতাকালে সালাউদ্দিন টুকু বলেন, "আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তৌহিদুল ইসলামকে সর্বোচ্চ মর্যাদায় স্থান দেন। ৫ তারিখ ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছিল, তাদের অনুগতরা এখনো দেশের বিভিন্ন স্থানে সক্রিয় রয়েছে। এই ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তৌহিদুল ইসলামকে পরিকল্পিতভাবে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে, যা স্বৈরাচারের প্রেতাত্মাদের কাজ। আমরা এই হত্যার সর্বোচ্চ বিচার চাই।"

বিএনপির কেন্দ্রীয় এই নেতা আরও বলেন, "আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, যতদিন এই ঘটনার ন্যায়বিচার না হবে, বিএনপি এই মামলার তদারকি করবে। তিনি তৌহিদুল ইসলামের পরিবারকে বিএনপির আদর্শিক পরিবারের অংশ হিসেবে গণ্য করে তাদের সকল দায়িত্ব বহনের প্রতিশ্রুতি দিয়েছেন।"

তিনি বলেন, "আমাদের ভাইয়ের বিচার কীভাবে আদায় করতে হয়, তা আমরা ভালোভাবেই জানি। আমরা তৌহিদুলের হত্যার বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।"

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নসহ বিএনপি ও যুবদলের স্থানীয় এবং জাতীয় পর্যায়ের নেতাকর্মীরা।

স্মরণসভায় নিহত তৌহিদুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

reporter