ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৪:৫৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

reporter

প্রকাশিত: ০৬:৫৭:৫২অপরাহ্ন , ২৬ এপ্রিল ২০২৫

আপডেট: ০৬:৫৭:৫২অপরাহ্ন , ২৬ এপ্রিল ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

আজ শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টা ২০ মিনিট থেকে যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীতে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। স্টেশনগুলোর টিকিট কাউন্টারও নেটওয়ার্ক সমস্যার কারণে বন্ধ রাখা হয়েছে, ফলে যাত্রীরা স্টেশন থেকে বের হতে পারছেন না।

স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, মূলত নেটওয়ার্ক সমস্যার কারণে মেট্রোরেল পরিষেবা সাময়িক বন্ধ হয়ে গেছে। এ সমস্যা দ্রুত সমাধানে কাজ চলছে বলে তারা জানিয়েছেন। তবে ঠিক কখন মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ সময় স্টেশনগুলোতে যাত্রীরা অসুবিধার মুখে পড়েন। অনেক যাত্রী স্টেশন প্রাঙ্গণে অপেক্ষা করতে বাধ্য হন। কর্তৃপক্ষের পক্ষ থেকে যাত্রীদের ধৈর্য ধরতে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল দ্রুত কাজ চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়।

reporter