ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

ওয়াশিংটনে প্লেন বিধ্বস্ত, ব্ল্যাক বক্স উদ্ধার: সকল আরোহীর মৃত্যুর নিশ্চিতকরণ

reporter

প্রকাশিত: ১২:১২:২৩অপরাহ্ন , ৩১ জানুয়ারী ২০২৫

আপডেট: ১২:১২:২৩অপরাহ্ন , ৩১ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সামরিক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের একটি প্লেনের সংঘর্ষে কেউ বেঁচে নেই বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তথ্য নিশ্চিত করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।

ঘটনার পর ট্রাম্প শোক প্রকাশ করেন এবং জো বাইডেন প্রশাসনের ব্যর্থতার ওপর আলোকপাত করেন। তিনি অভিযোগ করেন, ‘অযোগ্যদের নিয়োগ দেওয়ার ফলেই এ দুর্ঘটনা ঘটেছে।’ তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।

এদিকে, আমেরিকান এয়ারলাইন্সের দুর্ঘটনায় বিধ্বস্ত প্লেনটির ব্ল্যাক বক্স, যা ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার নামে পরিচিত, উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের স্বাধীন তদন্ত সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করে ঘটনাটি তদন্ত করছে। এই সংস্থাই এ ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে।

স্থানীয় সময় গত বুধবার রাতে ওয়াশিংটনের রোনাল্ড রিগান ন্যাশনাল বিমানবন্দরের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর উড়োজাহাজ ও হেলিকপ্টারটি হিমশীতল পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। প্লেনটিতে ৬৪ জন যাত্রী এবং হেলিকপ্টারে ৩ জন আরোহী ছিলেন।

এই ভয়াবহ দুর্ঘটনা যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থাপনায় একটি বড় ধরনের প্রশ্ন তুলে ধরেছে।

reporter