ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

ভারত জবাব না দিলেও শেখ হাসিনার বিচার চলবে: তাজুল ইসলাম

reporter

প্রকাশিত: ০৬:৫৭:৪০অপরাহ্ন , ১৯ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৬:৫৭:৪০অপরাহ্ন , ১৯ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম জানিয়েছেন, ভারতকে দেওয়া চিঠির জবাব না এলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে ট্রাইব্যুনালের কনফারেন্স কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম জানান, ভারতের সঙ্গে সম্পাদিত বহিঃসমর্পণ চুক্তি অনুযায়ী তাদের আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। ভারত জবাব দেবে কি না, সেটি সময়ই বলে দেবে। তবে তারা জবাব না দিলেও আইন এবং বিচার প্রক্রিয়া থেমে থাকবে না।

তিনি আরও বলেন, গ্রেপ্তারের প্রক্রিয়া পুরোপুরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভরশীল। এই বিষয়ে প্রসিকিউশন বা তদন্ত সংস্থার সরাসরি কোনো ভূমিকা নেই। অভিযুক্ত ব্যক্তিরা গ্রেপ্তার হয়ে ট্রাইব্যুনালে হাজির হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। এ বিষয়ে কোনো ব্যাখ্যা থাকলে সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিতে পারবে।

তাজুল ইসলাম বলেন, তদন্ত কাজ দ্রুত এগিয়ে চলেছে। কিছু মামলার প্রতিবেদন শিগগিরই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। বিচার প্রক্রিয়ার অগ্রগতির জন্য দিনরাত কাজ চলছে। তদন্তে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ এবং সাক্ষ্যপ্রমাণের সমন্বয় ঘটানো হচ্ছে। সঠিক ও নিখুঁত তদন্ত নিশ্চিত করতে যে সময় প্রয়োজন, তা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিষয়গুলোর তদন্ত অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট সব তথ্য দ্রুত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

reporter