ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোকের ছায়া

reporter

প্রকাশিত: ০৬:২৭:২৩অপরাহ্ন , ২০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৬:২৭:২৩অপরাহ্ন , ২০ ডিসেম্বর ২০২৪

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

ঢাকা: অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আজ শুক্রবার বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ব্যক্তিগত সহকারী (এপিএস) মো. আবেদ চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে চিকিৎসকদের দেওয়া তথ্যানুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এ এফ এম হাসান আরিফ। একই দিনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। উপদেষ্টা হিসেবে হাসান আরিফ সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব পালন করেন।

২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তার কর্মজীবনে তিনি আইন পেশায় বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিজের মেধা ও অভিজ্ঞতা প্রয়োগ করেছেন।

হাসান আরিফের মৃত্যুতে আইন অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মীরা এবং শুভাকাঙ্ক্ষীরা তার পেশাগত জীবন ও সমাজের প্রতি অবদান স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

reporter