ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

"উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া: প্রস্তুতি সম্পন্ন"

reporter

প্রকাশিত: ০৫:২১:৪০অপরাহ্ন , ০৭ নভেম্বর ২০২৪

আপডেট: ০৫:২১:৪০অপরাহ্ন , ০৭ নভেম্বর ২০২৪

বেগম খালেদা জিয়া

ছবি: বেগম খালেদা জিয়া

এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশ যাত্রা, শারীরিক অবস্থার ভিত্তিতে যুক্তরাষ্ট্র বা জার্মানিতেও যেতে পারেন বিএনপি চেয়ারপারসন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল, ৮ নভেম্বর, তিনি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে যুক্তরাজ্যের পর তাকে যুক্তরাষ্ট্র বা জার্মানির কোনো মাল্টি ডিসিপ্লিনারি হেলথ সেন্টারে স্থানান্তর করা হতে পারে।

সফরসঙ্গী হিসেবে খালেদা জিয়ার সঙ্গে যাবেন মেডিক্যাল বোর্ডের সাতজন চিকিৎসক, নার্স ও তিন সহকারীসহ মোট ১৬ জন। ইতোমধ্যে যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালের সঙ্গে যোগাযোগও সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি সমস্যাসহ নানা জটিল রোগে আক্রান্ত। এর আগে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে।

reporter