ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

তৌহিদ আফ্রিদির বিয়ের আসল খবর প্রকাশ

reporter

প্রকাশিত: ০৮:৪৩:০৭অপরাহ্ন , ১৪ নভেম্বর ২০২৪

আপডেট: ০৮:৪৩:০৭অপরাহ্ন , ১৪ নভেম্বর ২০২৪

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও টিকটকার রাইসা | সংগৃহীত ছবি

ছবি: কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও টিকটকার রাইসা | সংগৃহীত ছবি

বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার বিপক্ষে ছিলেন। এই কারণে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি আড়ালে ছিলেন। তবে তার বিয়ের খবর সামনে আসায় তিনি আবার আলোচনায় এসেছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে আফ্রিদি এবং টিকটকার রাইসার বিয়ের সাজের একাধিক ছবি প্রকাশিত হয়েছে। ছবিগুলোতে বরের সাজে আফ্রিদিকে এবং কনের বেশে রাইসাকে দেখা গেছে, যা দেখে অনেকেই ধারণা করেছেন তারা বিয়ে করেছেন।

দুজনের কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি, এমনকি দুই পরিবারের কাছ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার আফ্রিদির এক ঘনিষ্ঠ বন্ধু সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, আফ্রিদি সত্যিই বিয়ে করেছেন। তিনি জানান, পারিবারিক আয়োজনে আফ্রিদির কাবিন সম্পন্ন হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই বন্ধু বলেন, ‘আফ্রিদির বিয়ের খবরে আমি খুব খুশি। ব্যস্ততার কারণে আমি উপস্থিত থাকতে পারিনি, তবে তাকে শুভকামনা জানিয়েছি এবং বলেছি, জীবনে যেন সবসময় সুখী থাকে।’

তিনি আরও জানান, বর্তমানে পারিবারিকভাবে কাবিনের অনুষ্ঠানটি সম্পন্ন হলেও সুবিধাজনক সময়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। কাবিনের সময় দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

কবে কাবিন সম্পন্ন হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে আফ্রিদির বন্ধু বলেন, ‘সবকিছু আমার বলা ঠিক হবে না। বিয়ের বিষয়ে বিস্তারিত তথ্য আফ্রিদি নিজেই সময়মতো জানাবে।’

অনেকদিন ধরে তৌহিদ আফ্রিদি ও রাইসার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও আফ্রিদি বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিতেন। জানা গেছে, রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

এছাড়াও গত কয়েকদিন ধরে ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে মডেল ও অভিনেত্রী দীঘির প্রেমের গুঞ্জনও ছড়িয়েছিল। তবে দীঘি বিষয়টি নিয়ে তার অবস্থান পরিষ্কার করেছেন।

reporter