ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

তিস্তা ইস্যুতে মাঠে নামছে বিএনপি

reporter

প্রকাশিত: ১০:৩০:১৬অপরাহ্ন , ১১ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ১০:৩০:১৬অপরাহ্ন , ১১ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা অবিলম্বে বাস্তবায়নের দাবিতে মাঠে নামছে বিএনপি। আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলে দুই দিনব্যাপী সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি। ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর ও নীলফামারী জেলার ১১টি পয়েন্টে একই সময়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট রেলসেতুর পাশে উপস্থিত থেকে ১৭ ফেব্রুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির উদ্বোধন করবেন, যা এলইডির মাধ্যমে পাঁচ জেলার সব পয়েন্টে প্রচারিত হবে। ১৮ ফেব্রুয়ারি রাতে সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুরো কর্মসূচির দায়িত্বে থাকবেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, কর্মসূচির অংশ হিসেবে নাটক, জারিগান, যাত্রাপালা, গম্ভীরা, নেতাদের বক্তব্য এবং প্রদর্শনীসহ বিভিন্ন কার্যক্রম থাকবে। অংশগ্রহণকারীদের জন্য স্পটগুলোতে চাল ও নতুন আলু দিয়ে খিচুড়ি রান্নার ব্যবস্থাও থাকবে। বিএনপি নেতারা মনে করেন, এই কর্মসূচির মাধ্যমে ভারতকে রাজনৈতিকভাবে চাপে রাখা সম্ভব হবে।

বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব দুলু বলেন, এক সময় তিস্তা নদী সুখ-সমৃদ্ধির উৎস ছিল, কিন্তু এখন এটি উত্তরাঞ্চলের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। উচ্ছ্বল জলধারার এই নদীর পানি এখন হাঁটুর নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই তিস্তা নদী ও এর অববাহিকার মানুষকে রক্ষায় পানির ন্যায্য হিস্যা আদায় করা জরুরি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে বিএনপি। এই প্রকল্পের আওতায় স্যাটেলাইট শহর, হাউজিং, ইকোনোমিক জোন ও পর্যটন এলাকা গড়ে তোলার পরিকল্পনা ছিল, যেখানে চীন অর্থায়নের আগ্রহ দেখিয়েছিল। ২০১৬ সালে সমীক্ষাও সম্পন্ন হয়, কিন্তু ভারতের আপত্তির কারণে এটি বাস্তবায়ন হয়নি। বিএনপি অনতিবিলম্বে এই মহাপরিকল্পনার বাস্তবায়ন চায়।

কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, তিস্তাপাড়ের মানুষের জীবনকাহিনি নাটক, সংগীতের মাধ্যমে তুলে ধরা হবে, যা তাদের সংগঠিত করবে। বিএনপি এর আগে ২০১৪ সালে তিস্তা অভিমুখে লংমার্চ করেছিল। ২২ এপ্রিল দলটির তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে লংমার্চ শুরু হয়, যা বিভিন্ন জেলায় পথসভা শেষে ২৩ এপ্রিল নীলফামারীর ডালিয়া ব্যারেজে সমাপ্ত হয়।

reporter