ঢাকা,  মঙ্গলবার
৪ আগস্ট ২০২৬ , ০৪:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

তাসকিন আহমেদ জায়গা পেলেন উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে

reporter

প্রকাশিত: ০২:৫৭:১৩অপরাহ্ন , ১৫ জানুয়ারী ২০২৫

আপডেট: ০২:৫৭:১৩অপরাহ্ন , ১৫ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত ক্রিকেট ম্যাগাজিন উইজডেন ২০২৪ সালের জন্য বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে, যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। বছরের শুরুতেই ওয়ানডে সংস্করণে তার অসাধারণ নৈপুণ্যের জন্য এই স্বীকৃতি অর্জন করেছেন তিনি।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর বিভিন্ন দলের প্রস্তুতি শুরু হয় জুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। এরপর আসে টেস্ট সিরিজের সময়, তবে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ তুলনামূলকভাবে কম ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল। বাংলাদেশ মোট ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছিল তিনটি সিরিজে, যার মধ্যে তাসকিন আহমেদ ৭টি ম্যাচে অংশ নেন।

এই সাতটি ম্যাচে তাসকিন আহমেদ ২৩.৯ গড় এবং ৫.৩ ইকোনমি রেটে ১৪টি উইকেট নিয়েছেন। তার এই অসাধারণ পারফরম্যান্সের জন্যই তাকে নির্বাচিত করা হয়েছে উইজডেনের ২০২৪ সালের ওয়ানডে বর্ষসেরা একাদশে।

উইজডেনের ঘোষিত এই একাদশে সর্বোচ্চ তিনজন শ্রীলঙ্কা থেকে এবং পাকিস্তান, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ থেকে দুইজন করে খেলোয়াড় স্থান পেয়েছেন। ইংল্যান্ড থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন লিয়াম লিভিংস্টোন।

২০২৪ সালের ওয়ানডে বর্ষসেরা একাদশে জায়গা পাওয়া খেলোয়াড়রা হলেন: সাইম আইয়ুব (পাকিস্তান), পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা), কেসি কার্টি (ওয়েস্ট ইন্ডিজ), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড), শারফেন রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), ভানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান), আল্লাহ গাজানফার (আফগানিস্তান), এবং তাসকিন আহমেদ (বাংলাদেশ)।

তাসকিনের নির্বাচনের মাধ্যমে দেশের ক্রিকেটে নতুন মাত্রা যোগ হল, এবং বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এটি এক বিরাট অর্জন।

reporter