ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

শিশু মুনতাহা হত্যাকাণ্ডে চার আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

reporter

প্রকাশিত: ০৮:২৯:০১অপরাহ্ন , ১১ নভেম্বর ২০২৪

আপডেট: ০৮:২৯:০১অপরাহ্ন , ১১ নভেম্বর ২০২৪

সংগৃহীত ছবি

ছবি: সংগৃহীত ছবি

সিলেটের কানাইঘাটে পাঁচ বছরের শিশু মুনতাহা আক্তার জেরিন হত্যার ঘটনায় চারজন আসামিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১১ নভেম্বর) দুপুরে সিলেট চতুর্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মো. আবু জাহের বাদল এই আদেশ দেন।

রিমান্ডে পাঠানো চার আসামি হলেন - কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল ভারারিফৌদ গ্রামের শামীমা বেগম ওরফে মার্জিয়া (২৫), তার মা আলিফজান বেগম (৫৫), একই গ্রামের ইসলাম উদ্দিন (৪০) ও নাজমা বেগম (৩৫)। তারা সবাই শিশু মুনতাহার প্রতিবেশী।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার দিকে চার আসামিকে আদালতে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা কানাইঘাট থানার এসআই শামসুল আরেফিন জিহাদ ভূইয়া তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, মুনতাহা সিলেটের কানাইঘাটের বীরদল ভারারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে। সে গত ৩ নভেম্বর থেকে নিখোঁজ ছিল। পরে গত রোববার ভোরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ

reporter