ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৪:৫৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

সিলেটে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

reporter

প্রকাশিত: ০৮:২৬:৪২অপরাহ্ন , ২৬ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৮:২৬:৪২অপরাহ্ন , ২৬ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম মারুফ মিয়া (১৬)। তিনি জৈন্তাপুর উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে সীমান্তের মিনাটিলা এলাকায় মারুফ মিয়া সহ আরও কয়েকজন ভারতীয় খাসিয়াদের সুপারি বাগানে প্রবেশ করেন। এ সময় তাদের সঙ্গে খাসিয়াদের কথাকাটাকাটি হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে খাসিয়াদের একজন গুলি ছোঁড়েন, এতে মারুফ গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তার সঙ্গীরা তাকে বাংলাদেশের ভেতরে নিয়ে আসেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, যেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, এ ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর বিষয়ে আলোচনার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, নিহত কিশোরের পরিবারের সদস্যরা শোকাহত এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন। সীমান্ত এলাকায় এই ধরনের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন।

reporter