ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৪:৫৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

শিক্ষার্থী অর্ণব শীলকে গুলি ও কুপিয়ে হত্যা খুলনায়

reporter

প্রকাশিত: ১২:০৪:৫৪পূর্বাহ্ন, ২৪ জানুয়ারী ২০২৫

আপডেট: ১২:০৪:৫৪পূর্বাহ্ন, ২৪ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এমবিএর ছাত্র অর্ণব শীল (২৮) কে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে নগরীর শেখপাড়া তেঁতুলতলা এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।

নিহত অর্ণব শীল বানরগাতী ইসলাম কমিশনারের মোড়ের চিত্ত রঞ্জন শীলের ছেলে। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) মোহা. আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন। রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত অর্ণব শীলের মরদেহ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে রাখা ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে অর্ণব শীল শেখপাড়া তেঁতুলতলা মোড়ে একটি মোটরসাইকেলে হেলান দিয়ে চা পান করছিলেন। এ সময় ১৫-২০টি মোটরসাইকেলে সশস্ত্র যুবকরা এসে প্রথমে তাকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে অর্ণব রাস্তায় লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। আহত অর্ণব শীলকে দ্রুত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, নিহত অর্ণব শীলের লাশ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার বিস্তারিত জানানো সম্ভব হয়নি। তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এদিকে, এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ সন্ত্রাসীদের শনাক্ত করতে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। হত্যাকাণ্ডের কারণ ও দায়ীদের খুঁজে বের করার জন্য পুলিশ কাজ করছে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোকাহত। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। 

reporter