ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

শিক্ষা ভবন ঘেরাও করে জবি শিক্ষার্থীদের তিন দফা দাবিতে বিক্ষোভ

reporter

প্রকাশিত: ০৪:৩৩:১৭অপরাহ্ন , ১১ নভেম্বর ২০২৪

আপডেট: ০৪:৩৩:১৭অপরাহ্ন , ১১ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরসহ তিন দফা দাবি পূরণের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি

ঢাকা, ১১ নভেম্বর: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে সোমবার দুপুরে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তাদের দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। বেলা ১টার দিকে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে এই পদযাত্রায় অংশ নেয় প্রায় দুই হাজার শিক্ষার্থী।

আন্দোলনকারীদের পক্ষে এ কে এম রাকিব জানান, আজ শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেওয়া হবে এবং দাবি মানতে মন্ত্রণালয়কে তিন কার্যদিবসের সময় দেওয়া হবে। এ কর্মসূচিতে জবি শাখা ছাত্রশিবিরও শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে সমর্থন জানায়।

শিক্ষার্থীদের তিনটি মূল দাবি হলো: প্রথমত, প্রজেক্ট ডিরেক্টরের পদে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ করা এবং পূর্বে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের আইনের আওতায় আনা। দ্বিতীয়ত, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা আসা যে, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর তত্ত্বাবধানে হস্তান্তর করা হবে এবং এ প্রক্রিয়া সম্পন্ন করতে একটি সুস্পষ্ট রূপরেখা প্রদান করা। তৃতীয়ত, দ্বিতীয় ক্যাম্পাসের জন্য অবশিষ্ট ১১ একর জমি অধিগ্রহণের দ্রুত ব্যবস্থা এবং পুরোনো ক্যাম্পাস সংক্রান্ত সকল অনৈতিক চুক্তি বাতিল করা।

reporter