ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

শহীদ-আহত ও পঙ্গুত্ব বরণকারীরা জাতীয় সম্পদ: জামায়াত আমির

reporter

প্রকাশিত: ০৯:৫৩:৪৩অপরাহ্ন , ০৩ মার্চ ২০২৫

আপডেট: ০৯:৫৩:৪৩অপরাহ্ন , ০৩ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীরা জাতীয় সম্পদ। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী শহীদের নিয়ে অন্যদের মতো রাজনীতি করে না এবং করবে না। শহীদের নিয়ে যারা রাজনীতি করে করুক। জামায়াতে ইসলামী শহীদ ও জীবন্ত শহীদ পরিবারের সদস্য।’ আজ সোমবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারী পরিবারের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ পরিবারের বেদনা তুলে ধরে জামায়াত আমির বলেন, ‘যেই মা-বাবা সন্তান হারিয়েছে, যে বোন স্বামী হারিয়েছে, যেই সন্তান পিতা-মাতা হারিয়েছে, তারা গত বছর রমজানে একত্রে সেহরি ও ইফতার করেছে। এ বছর সেই স্মৃতি মনে করে সেহরি ও ইফতার তৃপ্তিতে করতে পারে না। এই বেদনা সহ্য করার নয়।’

এ সময় তিনি এবারের ঈদ শহীদ পরিবারের সদস্য ও আহত-পঙ্গুত্ব বরণকারীদের সাথে পালনের ঘোষণা দেন। তিনি আরও বলেন, শহীদের নিয়ে প্রকাশিত শহীদ স্মরণিকা ঈদের পরপরই প্রত্যেক শহীদ পরিবারে পৌঁছানো হবে।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে রাজধানীর লেডিস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন।

সভায় জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও শহীদ পরিবারের সদস্য ও আহত-পঙ্গুত্ব বরণকারী ১ হাজারের বেশি মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। সভা শেষে গণহত্যার শিকার পরিবারকে হত্যাকারীদের বিচার দেখার সুযোগ দান এবং বাংলাদেশের জন্য আগামীতে ন্যায়পরায়ণ শাসক কামনায় বিশেষ মোনাজাত করেন জামায়াত আমির।

reporter