ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

সেনা অভিযানে মেহেপুরের গাংনীতে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

reporter

প্রকাশিত: ০৪:২৪:০৮অপরাহ্ন , ২৯ মে ২০২৫

আপডেট: ০৪:২৪:০৮অপরাহ্ন , ২৯ মে ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

দিন দিন মাদকের সাম্রাজ্য হিসেবে যেন করিডোর স্থাপন হচ্ছে মেহেরপুরের অঞ্চল। সীমান্ত ঘেঁষা হওয়ায় এই এলাকার মাদক ও চোরাকারবারিরা অতীতের যেকোন সময়ের হতেও আরও বেশি সক্রিয় হচ্ছে। বেচাকেনার ঘাটি হিসেবে পরিচিত পাচ্ছে এই অঞ্চলের বিভিন্ন পাড়া মহল্লা। তবে গোয়েন্দা নজরদারিও থেমে নেই এসব মাদক ব্যবসায়ীর উপরে। বর্তমানে সেনা ক্যাম্প গঠিত হবার পর থেকেই অতীতের যেকোন সময়ের থেকেও বেশি আটক হচ্ছে এসব মাদক অপরাধীরা। তেমনই গত রাত ২০৩০ ঘটিকায়, মেহেরপুর আর্মি ক্যাম্পে একটি গোপন তথ্য আসে যে, সেন্টু নামক একজন মাদক ব্যবসায়ী নতুন ইয়াবার চালান পেয়েছে এবং তা গাংনী উপজেলার বামন্দী  ইউনিয়নে তার বাড়িতে রেখেছে। তথ্য প্রাপ্তির পর, মেজর ফজলে রাব্বী নেতৃত্বে একটি অভিযান চালানো হয় স্থানীয় এলাকায় রাত সাড়ে নয় ঘটিকা থেকে  রাত্রি আড়াইটা পর্যন্ত। অভিযানে সেন্টু সহ ২৩০ পিস ইয়াবা, ১০২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৫ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামি সেন্টু মিয়া গাংনী উপজেলার মঠমুড়া ইউনিয়নের ছাতিয়ান গ্রামের চ্যারাগি পাড়ার মৃত ছবগুল মন্ডলের ছেলে। অপরাধীসহ উদ্ধারকৃত মাদক ও মোবাইল ফোনগুলি পরে গাংনী থানা হস্তান্তর করা হয়। 
এব্যাপারে গাংনী থানার ওসি (তদন্ত) দৈনিক বাংলার বার্তা কে বলেন "ধৃত আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে, এবং পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে"।
সংবাদদাতা: ইনজামামুল হক
প্রতিবেদক: মেহেরপুর

reporter