ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

শেখ হাসিনার বিচার ২০২৫ সালে: চিফ প্রসিকিউটর

reporter

প্রকাশিত: ০৩:১৮:৪৪অপরাহ্ন , ০১ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৩:১৮:৪৪অপরাহ্ন , ০১ জানুয়ারী ২০২৫

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ২০২৫ সাল হবে আওয়ামী লীগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচারের বছর। বুধবার (১ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে সংঘটিত গুম, খুন এবং জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এসব অপরাধের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ট্রাইব্যুনাল কাজ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের তদন্ত কার্যক্রমে অগ্রগতি হয়েছে, যা ২০২৫ সালে বিচারের পর্যায়ে পৌঁছাবে।

তিনি আরও বলেন, “জুলাই-আগস্ট মাসে সংঘটিত অপরাধের তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিচার শুরু হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের জন্য তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ট্রাইব্যুনাল তার বিচারিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে এগিয়ে নেবে।”

চিফ প্রসিকিউটর জানান, বিচার কার্যক্রম চালানোর জন্য ট্রাইব্যুনালের মূল ভবনে সংস্কার সম্পন্ন হয়েছে। প্রধান বিচারপতির সম্মতির পর সেখানেই বিচার প্রক্রিয়া শুরু হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার তাদের শাসনামলে যত অপরাধ করেছে, সেগুলোর বিচার কার্যক্রম অগ্রগতির মধ্যে রয়েছে।

বক্তব্য প্রদানের সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ, আবদুল্লাহ আল নোমানসহ ট্রাইব্যুনালের অন্যান্য কর্মকর্তা।

reporter