ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

শীঘ্রই মা হচ্ছেন প্রাক্তন বলিউড অভিনেত্রী সানা খান

reporter

প্রকাশিত: ০৬:৫৭:০৯অপরাহ্ন , ২৩ নভেম্বর ২০২৪

আপডেট: ০৬:৫৭:০৯অপরাহ্ন , ২৩ নভেম্বর ২০২৪

বলিউডের প্রাক্তন অভিনেত্রী সানা খান। ছবি: সংগৃহীত

ছবি: বলিউডের প্রাক্তন অভিনেত্রী সানা খান। ছবি: সংগৃহীত

বলিউডের প্রাক্তন অভিনেত্রী সানা খান আবারও মা হচ্ছেন। ধর্মের পথে চলতে গিয়ে ২০২০ সালে বলিউড ছেড়ে দেন তিনি এবং মুফতি আনাস সৈয়দের সঙ্গে সংসার শুরু করেন। ২০২৩ সালের জুলাই মাসে তাদের প্রথম সন্তান, এক পুত্রসন্তান জন্মগ্রহণ করে। এবার মাত্র দেড় বছরের মাথায় আবারও মা হতে চলেছেন সানা খান।

শুক্রবার (২২ নভেম্বর) সানা খান সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে সুখবরটি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, "এই ধরনের উপহার দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। আমাদের জন্য দু’আ করুন, যাতে শুধু সংখ্যায় নয়, আমাদের পরিবার গুণেও বৃদ্ধি পায়। আল্লাহ আমাদের চলার পথ মসৃণ করুন।"

সানা খান ২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সৈয়দকে বিয়ে করার আগেই অভিনয় জীবন ছেড়ে দেন। তিনি বিগবস ৬ এবং সালমান খানের সিনেমা ‘জয় হো’ তে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন।

reporter