ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

সচিবালয়ের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে, ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত

reporter

প্রকাশিত: ১১:২৩:১৪পূর্বাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১১:২৩:১৪পূর্বাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার আজ বৃহস্পতিবার সকালে এক খুদে বার্তায় জানান, সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় তারা। রাত ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আটটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। পরে পরিস্থিতি বিবেচনায় ইউনিটের সংখ্যা বাড়িয়ে মোট ১৯টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টায় প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিসের এক সদস্য সোহানুজ্জামান নয়ন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল আজ সকাল পৌনে ৭টার দিকে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে জানান, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দেওয়ার সময় সড়ক পার হচ্ছিলেন নয়ন। এ সময় একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানিয়েছেন, সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত পরিচালনা করা হবে।

reporter