ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

সাত জেলায় নতুন পুলিশ সুপার

reporter

প্রকাশিত: ০৬:৩৭:৫৮অপরাহ্ন , ২৫ আগস্ট ২০২৫

আপডেট: ০৬:৩৭:৫৮অপরাহ্ন , ২৫ আগস্ট ২০২৫

-সংগৃহীত ছবি

ছবি: -সংগৃহীত ছবি

সাত জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপ-সচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের সাত কর্মকর্তাকে জনস্বার্থে বদলি করে বিভিন্ন জেলায় নতুন দায়িত্বে পাঠানো হয়েছে। আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে বদলি করে বরগুনার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার আসাদুজ্জামানকে বাগেরহাটে পুলিশ সুপার পদে নিয়োগ করা হয়েছে।

এছাড়া পুলিশ অধিদপ্তরের মো. মেনহাজুল আলমকে নরসিংদীর পুলিশ সুপার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিনকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। আরেক উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে মেহেরপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে নাটোরের নতুন পুলিশ সুপার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রশাসনিক স্বাভাবিক কার্যক্রম ও জনস্বার্থ বিবেচনায় এই বদলি আদেশ দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা নিজ নিজ জেলায় যোগদান করলে বর্তমান দায়িত্বপ্রাপ্তরা স্বয়ংক্রিয়ভাবে অব্যাহতি পাবেন।

নতুন পদায়নের মাধ্যমে সাত জেলার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন নেতৃত্বের সূচনা হবে বলে মন্ত্রণালয় আশা করছে।

reporter