ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

সাড়ে ৪ মাস পর নাঈমের মরদেহ উত্তোলন, ময়নাতদন্তের জন্য পাঠানো হলো

reporter

প্রকাশিত: ০৭:৪০:০০অপরাহ্ন , ২৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৭:৪০:০০অপরাহ্ন , ২৩ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

নিহত মুহতাসিম হাসান ফাহিম ওরফে নাঈম (২১) এর মরদেহ সাড়ে ৪ মাস পর উত্তোলন করা হয়েছে। ২০২৩ সালের ৫ আগস্ট হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্তের বাসায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অগ্নিকাণ্ডে নিহত এই যুবককে ২২ ডিসেম্বর, সোমবার তার কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পুর্বরামচন্দ্রপুর কবরস্থান থেকে নিহত নাঈমের মরদেহ উত্তোলনের সময় আদালতের নির্দেশে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গির আলম। এ সময় হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন মিঞা, তদন্ত কর্মকর্তা এসআই মুস্তাফিজুর রহমান সহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিহত নাঈম পাঁচবিবি উপজেলার পুর্বরামচন্দ্রপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গির আলম জানান, হাকিমপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এই মরদেহ উত্তোলন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে, গত ৫ আগস্ট হাকিমপুর পৌরসভার মেয়রের বাসায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অগ্নিকাণ্ডে দুই যুবক নিহত হন। তাদের মধ্যে একজন ছিলেন নাঈম এবং অন্যজন ছিলেন সুর্য। ঘটনার পরপরই সুর্যের পরিবার থানায় হত্যা মামলা দায়ের করে। পরে, সুর্যের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা বলেন, ঘটনার পরই পুলিশ ব্যবস্থা গ্রহণ করে এবং নিহত সুর্যের ভাই সুজন বাদী হয়ে ১৯ আগস্ট হাকিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে নিহত সুর্যের পরিবারের পক্ষ থেকে ২৩ জনের নামসহ অঙ্গাতনামা ৯০-১০০ জনকে আসামি করা হয়। হত্যার মামলায় দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, পৌর মেয়র জামিল হোসেনসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা এবং সহযোগী সংগঠনের সদস্যদের নাম অন্তর্ভুক্ত করা হয়।

৫ আগস্ট হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্তের বাসায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। ওই রাতে ফায়ার সার্ভিস কর্মীরা ওই বাসা থেকে দগ্ধ দুই যুবকের মরদেহ উদ্ধার করেন। নিহত নাঈমের মরদেহ কবর থেকে উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট রাতের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

reporter