ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

সাকিবকে ছাড়িয়ে মিরাজের নতুন রেকর্ড, দেশের বাইরে সবচেয়ে বেশি উইকেটশিকারি মেহেদী হাসান

reporter

প্রকাশিত: ০৪:১৬:১০অপরাহ্ন , ২৬ নভেম্বর ২০২৪

আপডেট: ০৪:১৬:১০অপরাহ্ন , ২৬ নভেম্বর ২০২৪

সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ, যখন তারা একসঙ্গে খেলতেন জাতীয় দলে।

ছবি: সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ, যখন তারা একসঙ্গে খেলতেন জাতীয় দলে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নতুন একটি রেকর্ড গড়লেন। এখন থেকে দেশের বাইরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে নাম লেখা থাকবে মিরাজের।

অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে তার প্রথম শিকার ধরেই তিনি সাকিব আল হাসানকে পেছনে ফেলেন। মিরাজের ৮৪তম শিকার আলিক আথনেজ ছিলেন, এবং সাকিবের ৮৩ উইকেটের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেন তিনি।

এদিন মিরাজ ১৪ ওভার বল করে ৩১ রানে ২ উইকেট তুলে নেন, তার মধ্যে ছিল ৩ মেডেন ও ২ শিকার। দেশের মাটিতে সাকিবের ১৬৩ উইকেট থাকলেও, সাকিবকে ছাড়িয়ে মিরাজ দেশের বাইরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন।

বাংলাদেশে মিরাজের উইকেট সংখ্যা ১০৪টি, আর সাকিবের ১৬৩টি। তবে সাকিব- মিরাজ ছাড়া দেশের বাইরে বাংলাদেশের আর কোনো বোলারের ৫০ উইকেটও নেই। সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি এখনও সাকিব আল হাসান (৭১ টেস্টে ২৪৬ উইকেট), তারপর আছেন তাইজুল ইসলাম (২১১ উইকেট) এবং মিরাজ (১৮৯ উইকেট)।

reporter