ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

শাহজালাল বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত

reporter

প্রকাশিত: ০৬:৫৬:১৯অপরাহ্ন , ১৮ নভেম্বর ২০২৪

আপডেট: ০৬:৫৬:১৯অপরাহ্ন , ১৮ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা, ১৮ নভেম্বর – রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের জন্য ইস্যু করা সব নিরাপত্তা পাস আগামী ৩০ নভেম্বর থেকে স্থগিত থাকবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ সংক্রান্ত একটি জরুরি সার্কুলার জারি করেছে। সোমবার এ সার্কুলারটি গণমাধ্যমে প্রকাশ পায়।

সার্কুলারে জানানো হয়, বেবিচকের এয়ারপোর্ট পাস নীতিমালা-২০২০ অনুযায়ী পুরনো পাসগুলোর কার্যকারিতা ৩০ নভেম্বর থেকে বাতিল হবে। যাত্রীদের নিরাপত্তা এবং বিমানবন্দর ব্যবস্থাপনার অংশ হিসেবে নতুন নিয়মে এভিয়েশন সিকিউরিটি ফোর্সের (এভসেক) ইস্যু করা আইডি নম্বরসহ নতুন পাস সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে।

বেবিচক কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরে যাত্রী ও সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের যে অঙ্গীকার, এই পদক্ষেপ তার বাস্তবায়নের অংশ। নতুন নিয়ম কার্যকরের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নিরাপত্তার প্রতি গুরুত্বারোপ করে বেবিচক উল্লেখ করে যে, পুরনো পাস বাতিল করে নতুন পাস ইস্যুর মাধ্যমে যাত্রী, কর্মী এবং বিমানবন্দরের অভ্যন্তরীণ পরিবেশ আরও সুরক্ষিত করা সম্ভব হবে।

reporter