ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক প্রতিমন্ত্রী পলক হত্যাচেষ্টা মামলায় ফের রিমান্ডে

reporter

প্রকাশিত: ০২:৩৫:৩৩অপরাহ্ন , ১৫ জানুয়ারী ২০২৫

আপডেট: ০২:৩৫:৩৩অপরাহ্ন , ১৫ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. ওমর ফারুক শুনানির শুরুতে আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরে বলেন, তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীদের একটি শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায়। ওই হামলায় রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত হন ঢাকা কলেজের শিক্ষার্থী মো. শামীম। তিনি চোখ ও নাকে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ ঘটনার পর ২৮ নভেম্বর শামীম নিউমার্কেট থানায় সালমান এফ রহমান এবং জুনায়েদ আহমেদ পলকসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন। মামলার তদন্তের অংশ হিসেবে গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে নৌপথে পলায়নের চেষ্টা করার সময় সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। পরদিন, ১৪ আগস্ট, রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় পলককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

মামলাটি বর্তমানে তদন্তাধীন। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের রিমান্ডে নিয়ে ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতা এবং হামলার নির্দেশদাতাদের বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

reporter