ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ১৭ বছর পর কারামুক্ত

reporter

প্রকাশিত: ০৩:৪৮:০৫অপরাহ্ন , ১৬ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৩:৪৮:০৫অপরাহ্ন , ১৬ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের কারাবাস শেষে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কারামুক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। দুপুর ১টা ৪৮ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

বাবরের মুক্তির খবরে সকাল থেকেই বিএনপি নেতাকর্মী ও নেত্রকোনার লোকজন কারাগারের সামনে ভিড় জমাতে শুরু করেন। তার সমর্থকরা দলে দলে এসে কারাগারের বাইরে অপেক্ষা করতে থাকেন।

এর আগে, ১৪ জানুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ ১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বাতিল করে তাকে খালাস দেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে থাকা সব মামলায় খালাস পাওয়ায় তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা থাকেনি।

লুৎফুজ্জামান বাবরকে ২০০৭ সালের ২৮ মে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয় এবং বিভিন্ন মামলায় তাকে দণ্ডিত করা হয়েছিল। তবে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর ছাত্র-জনতার অভ্যুত্থানের জেরে একের পর এক মামলার আপিল শুনানির পর তাকে খালাস দেওয়া হয়।

লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোণা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং অষ্টম জাতীয় সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বাবরের সমর্থকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।

reporter