ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

রেললাইনে বসে গল্প করার সময় ট্রেনে কাটা পড়ে লালমনিরহাটে চারজনের মর্মান্তিক মৃত্যু

reporter

প্রকাশিত: ০৮:২১:২৯অপরাহ্ন , ১১ নভেম্বর ২০২৪

আপডেট: ০৮:২১:২৯অপরাহ্ন , ১১ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

পাটগ্রাম, লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে রেললাইনে বসে গল্প করার সময় ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার আলাউদ্দিন নগর স্টেশন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫), এবং মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২) রেললাইনের ওপর বসে গল্প করছিলেন। এসময় বুড়িমারী থেকে ছেড়ে আসা শান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি হঠাৎ করে তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

লালমনিরহাট রেলওয়ে থানার উপপরিদর্শক আল মোমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টেলিফোনে খবর পেয়ে ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছি। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

reporter