ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৫:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের শুনানি আজ

reporter

প্রকাশিত: ১০:৪৩:৩০পূর্বাহ্ন, ০২ জানুয়ারী ২০২৫

আপডেট: ১০:৪৩:৩০পূর্বাহ্ন, ০২ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর শুনানি আজ বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে অনুষ্ঠিত হবে। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার এই নেতার শুনানিকে ঘিরে আদালত চত্বর এবং কারাগার এলাকা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে গত ৩ ডিসেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে সেই সময় আসামিপক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত আজকের (২ জানুয়ারি) তারিখ পুনর্নির্ধারণ করেন।

চিন্ময় কৃষ্ণ দাসের প্রধান আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ বর্তমানে ভারতে অবস্থান করছেন। তবে তিনি কবে বাংলাদেশে ফিরবেন তা এখনও নিশ্চিত নয়। জানা গেছে, আজ সকালে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগার থেকে চট্টগ্রাম আদালতে নিয়ে আসা হবে।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর চিন্ময় দাসকে আদালতে হাজির করার সময় তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ ঘটে। সেই ঘটনায় অ্যাডভোকেট আলিফ প্রাণ হারান। এমন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবার আদালত ও এর আশপাশে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। আদালত চত্বরে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং কারাগারের চারপাশেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গত আন্দোলনের বিষয়টি মাথায় রেখে এবার পরিস্থিতি শান্ত রাখার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে মামলার শুনানি শেষে আদালতের রায়ের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

reporter