ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৪:৫৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

রামপুরায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

reporter

প্রকাশিত: ০৯:৪৯:২৮অপরাহ্ন , ০৯ মার্চ ২০২৫

আপডেট: ০৯:৪৯:২৮অপরাহ্ন , ০৯ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত বাবা আনোয়ারুল ইসলাম রিকশাচালক এবং মাদকাসক্ত বলে জানা গেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে রামপুরা বউবাজার এলাকায় একটি টিনশেড বাসায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, অভিযুক্ত আনোয়ারুল ইসলাম ভুক্তভোগী কিশোরীর বাবা। তিনি মাদকাসক্ত এবং তিন সন্তানকে নিয়ে ওই টিনশেড বাসায় থাকেন। তার স্ত্রী কিছুদিন আগে মারা গেছেন। শনিবার রাতে স্থানীয়রা পুলিশকে জানায়, আনোয়ারুল তার মেয়েকে ধর্ষণ করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার কাছ থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতে গ্রেপ্তার দেখানো হলে আনোয়ারুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আনোয়ারুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং পরিবারিকভাবে অস্থিতিশীল অবস্থায় থাকেন। তার বিরুদ্ধে এই জঘন্য অপরাধের অভিযোগে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

এদিকে, কিশোরীটির শারীরিক ও মানসিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসা চলছে। পুলিশ এবং স্থানীয় প্রশাসন তার নিরাপত্তা নিশ্চিত করেছে বলে জানানো হয়েছে।

reporter