ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হলেন পাইলট তৌকির ইসলাম সাগর

reporter

প্রকাশিত: ০৭:১৭:৩১অপরাহ্ন , ২২ জুলাই ২০২৫

আপডেট: ০৭:১৭:৩১অপরাহ্ন , ২২ জুলাই ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহত পাইলটের জানাজা অনুষ্ঠিত হয় রাজশাহীতে, শেষ বিদায়ে শোকের ছায়া পরিবার ও এলাকাবাসীর মাঝে 

ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত বাংলাদেশ বিমানবাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে রাজশাহীতে দাফন করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যা ৫টার দিকে নগরীর সপুরা কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

বিকেল ২টা ৫৫ মিনিটে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে তৌকিরের মরদেহ রাজশাহী ক্যান্টনমেন্টে পৌঁছে দেওয়া হয়। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৩টা ২০ মিনিটে মরদেহ নিয়ে যাওয়া হয় রাজশাহী শহরের উপশহর ৩ নম্বর সেক্টরের নিজ বাড়িতে। বাড়িতে পৌঁছানোর পর তার পরিবার, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। পরে মরদেহ স্টেডিয়ামে নেওয়া হলে সেখানে জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

তৌকির ইসলাম সাগরের পৈতৃক বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাটে হলেও তার বাবা তহুরুল ইসলাম প্রায় ২৫ বছর ধরে রাজশাহীতে বসবাস করছেন। তৌকির রাজশাহীর নিউ গভ. ল্যাবরেটরি স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। এরপর পাবনা ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তি হন এবং সেখানকার ৩৪তম ব্যাচের ছাত্র ছিলেন। ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পাস করে তিনি বাংলাদেশ বিমানবাহিনীতে যোগ দেন। সম্প্রতি তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকাকে বিয়ে করেন।

উল্লেখ্য, গতকাল সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭বিআই প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় পাইলট তৌকির ইসলাম সাগরসহ স্কুলের ৩১ জন শিক্ষার্থী নিহত হন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। পাইলট তৌকিরের মৃত্যুতে তার সহপাঠী, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন।

দাফনের সময় রাজশাহীতে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পরিবার, সহপাঠী, পাড়া-প্রতিবেশী ও সহকর্মীরা তাকে শেষ বিদায় জানাতে এসে চোখের পানি ধরে রাখতে পারেননি। দেশের সেবা করতে গিয়ে জীবন উৎসর্গ করা এই তরুণ পাইলটকে স্মরণ করে অনেকেই বলেন, এমন একটি প্রতিভার অকাল মৃত্যু শুধু পরিবার নয়, পুরো জাতির জন্যই অপূরণীয় ক্ষতি।

reporter