ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

প্যারাগুয়ের মাঠে আর্জেন্টিনার হার, শীর্ষস্থান ধরে রাখলেও চাপে মেসিরা

reporter

প্রকাশিত: ১২:২৭:০৩অপরাহ্ন , ১৫ নভেম্বর ২০২৪

আপডেট: ১২:২৭:০৩অপরাহ্ন , ১৫ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামলেও প্যারাগুয়ের বিপক্ষে জয় নিয়ে ফিরতে পারেনি। লাউতারো মার্তিনেজের গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও সেটা ধরে রাখতে পারেনি এবং শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে যায়। এই হারের পরও ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে আছে আর্জেন্টিনা, তবে ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়ার সামনে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলার সুযোগ তৈরি হয়েছে।

ম্যাচের ঘটনা:

১১তম মিনিটেই এনজো ফার্নান্দেসের থ্রু পাস থেকে ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শটে গোল করেন লাউতারো। প্রথমে অফসাইড ধরলেও ভিএআর দেখে গোল দেন রেফারি। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আলবিসেলেস্তেরা।

১৯তম মিনিটে গুস্তাভো গোমেসের হেড ক্রসবারে লেগে ফিরলেও, সেই সুযোগ হাতছাড়া করেননি আন্তোনিও সানাব্রিয়া। বাইলাইনের কাছ থেকে গুস্তাফো ভেলাসকেসের ক্রসে দারুণ বাইসাইকেল কিকে গোল করেন তিনি। এমিলিয়ানো মার্তিনেজ ঝাঁপালেও বল পোস্ট ঘেঁষে জালে চলে যায়। ফলে সমতায় ফেরে প্যারাগুয়ে।

২৫তম মিনিটে মোলিনার ক্রসে সুযোগ পান মেসি, তবে তার শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হন। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

বিরতির পর ৪৭তম মিনিটে গুস্তাভো গোমেসের ফ্রি কিক থেকে ওমর আলদেরেতের ডাইভিং হেডে গোল করে প্যারাগুয়ে এগিয়ে যায়। ম্যাচে পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনার বল দখল কমে আসে এবং চাপে পড়ে মেসিরা।

৭৯তম মিনিটে মেসির দূরপাল্লার শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে সমতায় ফিরতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। হারের পরও শীর্ষস্থান ধরে রাখলেও তাদের জন্য এটি ছিল বাছাইপর্বে তৃতীয় হার, যা কলম্বিয়াকে পয়েন্ট টেবিলে তাদের আরও কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছে।

reporter