ঢাকা,  মঙ্গলবার
৫ মে ২০২৬ , ০৫:৩০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

পুলিশের বাধায় বিএনপির তিন সংগঠনের পদযাত্রা থামল

reporter

প্রকাশিত: ০২:১২:৩১অপরাহ্ন , ০৮ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০২:১২:৩১অপরাহ্ন , ০৮ ডিসেম্বর ২০২৪

সংগৃহীত ছবি

ছবি: সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিনটি অঙ্গসংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা এবং স্মারকলিপি প্রদানের কর্মসূচি পুলিশ বাধা দিয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়, কিন্তু পুলিশ রামপুরা ব্রিজে ব্যারিকেড দিয়ে তাদের পদযাত্রা আটকে দেয়।

কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল, "দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা", "ভারতীয় আগ্রাসন, রুখে দাঁড়াও জনগণ", "এক জাতি এক দেশ, বাংলাদেশ বাংলাদেশ", "ওয়াসিম-সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ", "স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়", "বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নয়", "সবার ওপরে দেশ, আমার প্রিয় বাংলাদেশ" ইত্যাদি স্লোগান।

পদযাত্রায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরসহ দলটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

পুলিশের বাধার পর কর্মসূচি স্থগিত হয়, এবং এই পদযাত্রা ও স্মারকলিপি প্রদানের কর্মসূচির উদ্দেশ্য ছিল ভারতের প্রতি প্রতিবাদ জানানো এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবি জানানো।

reporter