ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৫:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

প্রধান উপদেষ্টার সঙ্গে ফারুকীর বৈঠক, শিল্প ও সংস্কৃতির উন্নয়ন নিয়ে আলোচনা

reporter

প্রকাশিত: ০৮:২৮:৪৪অপরাহ্ন , ১৭ নভেম্বর ২০২৪

আপডেট: ০৮:২৮:৪৪অপরাহ্ন , ১৭ নভেম্বর ২০২৪

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমের সঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবি : ফেসবুক থেকে নেওয়া

ছবি: প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমের সঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবি : ফেসবুক থেকে নেওয়া

আগামীকাল সোমবার (১৮ নভেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বৈঠকে ফারুকী তার নতুন দায়িত্ব এবং সাংস্কৃতিক খাতে গতিশীলতা আনতে তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

রবিবার (১৭ নভেম্বর) ফেসবুকে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বাদ পড়ছেন। তবে এই বিষয়ে কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত কিছু জানা যায়নি।

এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফারুকী আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে তার নতুন ভূমিকা এবং সংস্কৃতি খাতে পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। এই বৈঠকটি দেশের শিল্প ও সংস্কৃতির বিকাশে নতুন দিকনির্দেশনা এনে দিতে পারে বলে আশা করা হচ্ছে।

reporter