ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধি দল

reporter

প্রকাশিত: ১২:৩৮:৫৬অপরাহ্ন , ১৬ এপ্রিল ২০২৫

আপডেট: ১২:৩৮:৫৬অপরাহ্ন , ১৬ এপ্রিল ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে। বুধবার দুপুর ১২টায় রাজধানীর যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে এ বৈঠক শুরু হয়। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও ইকবাল মাহমুদ টুকু।

বিএনপির পক্ষ থেকে আগেই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়। মূলত নির্বাচন নিয়ে চলমান অনিশ্চয়তা দূর করা এবং ডিসেম্বরের মধ্যে একটি স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচনকে ঘিরে যেসব ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, তা নিরসনে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, "নির্বাচনের ব্যাপারে একটি সুস্পষ্ট ও নির্দিষ্ট রোডম্যাপ ছাড়া সংকট উত্তরণ সম্ভব নয়। আলোচনার ভিত্তিতে দলের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।"

প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গেও বিএনপির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সে বৈঠকেও চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।

reporter